রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত; মহাসচিবের পদ ছাড়লেন ফখরুল, ইসিতে জমা হচ্ছে মনোনয়ন চট্টলা এক্সপ্রেস ডেক্স: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে দলটি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রার্থিতা অনুমোদন করেন। বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ […]

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড, এক জাহাজেই উঠল ৯৩৩ রপ্তানি কনটেইনার

স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্য বেশি কনটেইনার জাহাজীকরণ; প্রায় ৮০ শতাংশই তৈরি পোশাকের পণ্য নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে এক জাহাজে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণে নতুন রেকর্ড হয়েছে। মায়ের্সক লাইনের একটি জাহাজে এবার ৯৩৩টি রপ্তানি কনটেইনার তোলা হয়েছে, যা বন্দরের ইতিহাসে এক জাহাজে সর্বোচ্চ বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এসব কনটেইনারের প্রায় ৮০ শতাংশই তৈরি পোশাকশিল্পের পণ্য। সংশ্লিষ্টরা বলছেন, […]

তিন মাসের মধ্যে ঢাকার সড়কে ২০০ ইলেকট্রিক বাস, বদলাবে গণপরিবহনের চিত্র?

প্রথম ধাপে ৫০টি বাস নারীদের জন্য, চার্জিং স্টেশন ও প্রশিক্ষণ নিয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তা চট্টলা এক্সপ্রেস ডেক্স: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশের পথে বাংলাদেশ। সরকারি পরিকল্পনা অনুযায়ী, সবকিছু নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোলে আগামী তিন মাসের মধ্যেই ঢাকার সড়কে নামতে পারে ২০০টি ইলেকট্রিক বাস। এর মধ্যে ৫০টি বাস নারীদের জন্য নির্ধারিত রাখার পরিকল্পনা রয়েছে। […]

বৃহস্পতিবারই চূড়ান্ত হচ্ছে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, বৈঠক ডেকেছেন তারেক রহমান

স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, মনোনয়ন জমার শেষ দিনেই প্রার্থী দেবে বিএনপি চট্টলা এক্সপ্রেস ডেক্স: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ সকালে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা […]

ভারত সফরে তারেক রহমান, দিল্লির সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণের ইঙ্গিত

দ্বিপক্ষীয় সফরেই জোর, মোদির সঙ্গে সরাসরি আলোচনায় উঠতে পারে তিস্তা-গঙ্গা, বাণিজ্য ও প্রত্যর্পণ ইস্যু   চট্টলা এক্সপ্রেস ডেক্স: বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে নতুন করে সহযোগিতার পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে শিগগিরই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক অঙ্গনের সূত্রগুলো বলছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্ভাব্য এ সফরের মূল লক্ষ্য হবে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, […]

সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

চট্টলা এক্সপ্রেস ডেক্স: বাংলাদেশে সরকারি ক্রয়সংক্রান্ত চুক্তির তথ্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসরণ করে বাজেট নথি প্রস্তুত এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ‘২০২৬ ফিসক্যাল ট্রান্সপারেন্সি […]

বয়লার চালুর কারণে কয়েক দিন বাড়তে পারে গ্যাস সংকট: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মহেশখালীর একটি এলএনজি টার্মিনালের দ্বিতীয় বয়লার চালু করতে সাময়িকভাবে বর্তমান বয়লার বন্ধ রাখতে হবে। এ কারণে আগামী কয়েক দিন দেশে গ্যাস সরবরাহের সংকট আরও তীব্র হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবের সামসন এইচ চৌধুরী হলে আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও […]

নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বাসি-মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ: ৩ রেস্তোরাঁকে ১.৯৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তা মাথা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির জন্য রাখা এবং শিল্পকারখানায় ব্যবহৃত লবণ দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে তিনটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ আগস্ট) কাপ্তাই রাস্তা মাথা এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা […]

পটিয়ার এসএসসিতে চিটাগাং আইডিয়ালের দাপট, তলানিতে শাহ আমির-বাথুয়া-হাইদগাঁও স্কুল

৪৪ স্কুলের ফলে শীর্ষ তিনে চিটাগাং আইডিয়াল, প্রাণহরি ও আবদুর রহমান, সবচেয়ে কম পাসের হারে শেষ তিনে শাহ আমির, বাথুয়া ও হাইদগাঁও নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় এবারের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরনের পতন দেখা গেছে। উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সামগ্রিক পাসের হার ৫৫ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৪৫ জনই […]

সৌদি আরবে কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর আত্রাইয়ের ৭ প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। নিহতদের মধ্যে রয়েছেন বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) এবং চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭)। স্থানীয় বাসিন্দা ও উপজেলা […]