চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় ‘ক্রেতা’ সেজে পুলিশের অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে এক ছাত্রদল নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আবু শাকিল (৩৩) নামে ওই ছাত্রদল নেতা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মদ রাখা ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দর […]
“খেলাপি ঋণে শীর্ষে জনতা, রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের বকেয়া প্রায় দেড় লাখ কোটি” অর্থমন্ত্রী

চট্টলা ডেক্স: রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ […]
“কুরিয়ারের বিকল্প হতে পারে ডাকের ‘স্পিডপোস্ট’, ১ কেজিতে খরচ মাত্র ১০ টাকা”

চট্টলা ডেক্স: অনলাইনে কেনাবেচা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কম খরচে দ্রুত পার্সেল পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ সেবা। বিশেষ করে অনলাইনভিত্তিক ছোট ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য সেবাটি হতে পারে সাশ্রয়ী একটি বিকল্প। ডাক বিভাগের তথ্য অনুযায়ী, স্পিডপোস্টে দেশের যেকোনো স্থানে প্রথম ১ কেজি পার্সেল পাঠাতে খরচ মাত্র […]
“ডেঙ্গুর দাপট চট্টগ্রামে, ২৩৪ মশককর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে এমএসএফ”

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করতে সিটি করপোরেশনের (চসিক) মশক ও ফগার কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। রোববার সকালে চসিকের লাইব্রেরি ভবনের সম্মেলনকক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। মঙ্গলবার পর্যন্ত চলবে কর্মশালাটি। প্রশিক্ষণে এমএসএফের দুইজন বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ সরাসরি […]
চিন্ময় কৃষ্ণ দাসের আরও দুই মামলায় হাইকোর্টে জামিন, তবু এখনই মুক্তি নয়

চট্টলা ডেক্স: পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা পৃথক দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা […]
ভোরে পুলিশের অভিযান, বিকেলেই প্রকাশ্যে বগা!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস এলাকায় পুলিশের অভিযানের পর ওয়াকিল হোসেন ওরফে বগার অবস্থান নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পুলিশের দাবি, গ্রেপ্তার অভিযানের সময় সংঘর্ষ ও হামলার মধ্যে বগা তার বাসার একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত এবং […]
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সম্প্রীতির ডাক, চট্টগ্রামের শোভাযাত্রায় উঠল অধিকার-নিরাপত্তার দাবি

চট্টগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আয়োজন থেকে উঠে এসেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মীয় সম্প্রীতি, সম-অধিকার ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি। নিজস্ব প্রতিবেদক: জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত […]
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, এখনো সন্ধান নেই ২ হাজারের

চট্টলা ডেক্স: চলতি বছরের প্রথম সাত মাসে সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো ২ হাজার ৩৮ শিশুর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর […]
জন্মাষ্টমীতে সম্প্রীতি ও ঐক্যের বার্তা তারেক রহমানের, ‘সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি’

চট্টলা ডেক্স: দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, বিদ্বেষ ও গুজব যাতে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টা করছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর […]
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে নতুন বোর্ড: চেয়ারম্যান ধর্মমন্ত্রী, সিনিয়র ভাইস চেয়ারম্যান নিপুন-সূবর্না

চট্টলা ডেক্স: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। নতুন বোর্ডে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ পদাধিকারবলে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া স্পিকারের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসন-১১-এর সংসদ সদস্য নিপুন রায় এবং সংরক্ষিত মহিলা আসন-২০-এর সংসদ সদস্য সূবর্না সিকদারকে বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে। সচিব সদস্য, সাবেক সচিব […]
