দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবার চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ককে তিন বছরের জন্য নিয়োগ, প্রজ্ঞাপন জারি নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নতুন নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া। তাকে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে […]
১ হাজার ৪৯৮ পর্যটন স্পট ঘিরে মহাপরিকল্পনা, আঞ্চলিক হাব হবে কক্সবাজার

নিউজ ডেস্ক | চট্টলা এক্সপ্রেস সুন্দরবনের ম্যানগ্রোভ বন থেকে কক্সবাজারের সমুদ্রসৈকত, পাহাড়-হ্রদ, সিলেটের চা-বাগান কিংবা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় স্থাপনা প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্যের বৈচিত্র্যে বাংলাদেশের পর্যটন খাতে রয়েছে বিস্তৃত সম্ভাবনা। সেই সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে পর্যটনকে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাতে পরিণত করতে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিচ্ছে সরকার। দেশের ১ হাজার ৪৯৮টি […]
প্রার্থীর সঙ্গে নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাবও দিতে হবে, বদল এলো হলফনামা ও প্রতীকের বিধিতে

নিউজ ডেস্ক | চট্টলা এক্সপ্রেস নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রার্থীর পাশাপাশি তার নিয়োগ করা নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাবের তথ্যও নির্ধারিত ফরমে উল্লেখ করতে হবে। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় পরিচালনার জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের […]
ভোটের আগেই জনসম্পৃক্ততার পরীক্ষা, স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলে নতুন সমীকরণ

নিউজ ডেস্ক | চট্টলা এক্সপ্রেস স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের তৃণমূল রাজনীতিতে নতুন ধরনের সমীকরণ তৈরি হচ্ছে। নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা, স্থানীয় গ্রহণযোগ্যতা ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্বাচনের আগেই জনগণের সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের […]
নিউ মার্কেটে কাপড়ের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন নিউ মার্কেটের বি ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে নিউ মার্কেটের বি ব্লকের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে নন্দনকানন ফায়ার স্টেশনের একটি […]
গুজব ছড়ানো অনিবন্ধিত নিউজ পোর্টাল ও ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

চট্টলা ডেক্স: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্ট পেজ ও প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত […]
ঋণ বিতরণে চাপ, মামলার দুশ্চিন্তা—চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার খোরশেদবাগ আবাসিক এলাকা থেকে জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইনের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার নিজের হাতে লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেখানে গত কয়েক মাসের নানা সমস্যা, কর্মক্ষেত্রের চাপ, আর্থিক সংকট এবং একটি মামলাকে ঘিরে দুশ্চিন্তার কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার […]
ইমাম-পুরোহিতসহ ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের মাসিক সম্মানি, ৯ কারণে হতে পারে বাতিল

চট্টলা ডেক্স: দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতার ব্যবস্থা করেছে সরকার। তবে নির্দিষ্ট কিছু শর্ত ভঙ্গ হলে এই সম্মানি বাতিলও হতে পারে। এমন ৯টি কারণ উল্লেখ করে নতুন নীতিমালা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে […]
বঙ্গোপসাগরের সম্ভাবনা কাজে লাগাতে কক্সবাজারে ‘ব্লু ইকোনমি’ বিশ্ববিদ্যালয়, নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদ ও সম্ভাবনাকে অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগাতে কক্সবাজারে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (UBEST)’। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলার প্রশাসনিক প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি)-এর বিদ্যমান অবকাঠামো, গবেষণাগার ও […]
গোলপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি লায়ন আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর ও.আর. নিজাম রোডে অবস্থিত ঐতিহ্যবাহী গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ত্রি-বার্ষিক সভার দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে লায়ন আর.কে. দাশ রুপু এবং সাধারণ সম্পাদক পদে রুবেল দে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরের মিলনায়তনে পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব […]
