হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের হালিশহর থানার উত্তর আগ্রাবাদ এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত একটি বৈঠকে অংশ […]
পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে সাংবাদিক বনে চাঁদা দাবি, হালিশহরে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় পুলিশ পরিচয়ে একটি বাসায় প্রবেশের পর নিজেদের সাংবাদিক দাবি করে তিন নারীকে ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন আসামি পলাতক রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরের হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকায় এ […]
সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮ বছর

যে রাজনৈতিক দলের ইতিহাস বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে চট্টলা ডেক্স: সাহস, সংগ্রাম, ত্যাগ, প্রতিরোধ আর সাফল্যের দীর্ঘ পথ পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল, নানা রাজনৈতিক উত্থান-পতন, আন্দোলন-সংগ্রাম, রাষ্ট্রক্ষমতায় যাওয়া, বিরোধী দলে থাকা এবং অসংখ্য নেতাকর্মীর ত্যাগের মধ্য দিয়ে সেই বিএনপি […]
শেষ হলো মেসি-যুগ! আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের মহাকাব্যিক ক্যারিয়ারের ইতি

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটল। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর প্রায় দুই দশক ধরে দেশের হয়ে মাঠ মাতিয়েছেন ফুটবলের এই মহাতারকা। বিশ্বকাপ জয়, কোপা আমেরিকার শিরোপা, ফাইনালিসিমা, অলিম্পিক স্বর্ণ আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য প্রায় সব বড় সাফল্যই ছুঁয়েছেন তিনি। মেসির বিদায়ের ঘোষণায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছে আর্জেন্টিনা […]
বেতন বাড়ছে সর্বোচ্চ ১৪২%, অনুমোদন পেল ৯ম পে-স্কেল

চট্টলা এক্সপ্রেস ডেক্স: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং সর্বনিম্ন ১০০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। […]
অফিসে কর্মকর্তা নেই, হাজিরা খাতায় আগাম স্বাক্ষর—নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর ক্ষোভ

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: সকাল ৯ টায় সরকারি কর্মঘণ্টা শুরু হলেও নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি এবং আগাম হাজিরা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। সরকারি সেবায় গাফিলতি কিংবা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) সকালে আকস্মিকভাবে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস […]
বীর মুক্তিযোদ্ধা সত্য নারায়ণ দাশের শেষকৃত্য সম্পন্ন, রাষ্ট্রীয় সম্মানে গার্ড অব অনার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ রাউজান উদয়ন সংঘের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সত্য নারায়ণ দাশের শেষকৃত্য নগরীর অভয়মিত্র মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। শেষকৃত্যের আগে মাননীয় জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু-এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা সত্য নারায়ণ দাশকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের […]
লালদিয়ায় ৭৫০ মিলিয়ন ডলারের টার্মিনাল: চট্টগ্রাম হবে বৈশ্বিক লজিস্টিকস হাব—অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লালদিয়ায় ৭৫০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ শুরু করেছে ডেনমার্কভিত্তিক বৈশ্বিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে এপিএম টার্মিনালসের বিনিয়োগ দেশের বন্দর ও লজিস্টিকস খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। রোববার (৩০ আগস্ট) দুপুরে পতেঙ্গায় এপিএম টার্মিনালস লালদিয়ার গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে […]
ফ্যামিলি কার্ডে ৮ ধরনের পরিবার বাদ, থাকছে ‘ওয়ান-আইডি’ ব্যবস্থা

চট্টলা এক্সপ্রেস ডেক্স: দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে চলা ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশব্যাপী বড় পরিসরে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কাঠামো তৈরি হলো। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা নীতিমালায় ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা, সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি […]
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের ফলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে প্রতিটি গেট ২ ফুট করে খুলে দেওয়া হয়। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী […]
