সম্ভাব্য নাশকতার আশঙ্কা: রাজধানীসহ সারা দেশে পুলিশের জন্য সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক | চট্টলা এক্সপ্রেস সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনকে লক্ষ্য করে হামলার চেষ্টা করতে পারে। এ প্রেক্ষাপটে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। শনিবার (১ […]
আনোয়ারায় ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক । চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভবনের ছাদ থেকে নিচে পড়ে আবির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিম চাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির দেলোয়ার হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় হলেও বর্তমানে পরিবারটি পশ্চিম চাল এলাকার গুলবাহার […]
ছোট ঋণেও বাড়ছে খেলাপি, এক বছরে নতুন যুক্ত প্রায় ২৪ লাখ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক । চট্টলা এক্সপ্রেস দেশের ব্যাংকিং খাতে বড় অঙ্কের ঋণের পাশাপাশি ছোট ঋণেও খেলাপির সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে এক কোটি টাকা পর্যন্ত ঋণগ্রহীতাদের মধ্যে খেলাপির প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক বছরে এই শ্রেণির খেলাপি গ্রাহকের সংখ্যা ২১ লাখ ৬৩ হাজার থেকে বেড়ে ৪৫ লাখ ৪৩ হাজারে […]
কলা চুরির প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্কস নেতাকে পিটিয়ে হত্যা, পটিয়ায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক । চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়ির গাছের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা (৪৫)। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে, তবে অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের […]
চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, চাকরি হারালেন প্রায় ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক | চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের সব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কারখানার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১ আগস্ট) থেকে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন। কাঁচামাল সংকট ও আর্থিক […]
কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ২ নারী

নিজস্ব প্রতিবেদক | চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে কর্ণফুলী টানেল মোড়ে এ […]
ভাণ্ডালজুড়ির পানি যাবে পতেঙ্গা-কাট্টলীতে, ৪৯ কোটি টাকার প্রকল্প নিচ্ছে চট্টগ্রাম ওয়াসা

নিজস্ব প্রতিবেদক | চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের পানি এবার নগরীর পতেঙ্গা ও কাট্টলী এলাকায় সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে প্রায় ৪৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কর্ণফুলী টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করে নদীর ওপার থেকে নগরীতে পানি আনার পরিকল্পনা করছে সংস্থাটি। ওয়াসা সূত্রে জানা গেছে, ‘পতেঙ্গা […]
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিকের সুপারিশ ভারতের সংসদীয় কমিটির

আন্তর্জাতিক ডেস্ক | চট্টলা এক্সপ্রেস বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। কমিটির মতে, দীর্ঘদিন ভিসা কার্যক্রম সীমিত থাকা দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও ইতিবাচক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক সংসদীয় স্থায়ী কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে […]
রাঙ্গুনিয়ায় দাঁড়িয়ে থাকা টমটমে সিএনজি অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মাওলানা নুরুল হক কালাচাঁন (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দাঁড়িয়ে থাকা একটি টমটমে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি হরিণগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত […]
ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অস্ত্র

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। বুধবার গভীর রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং গুলিসহ আরও […]
