চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় নিন্দা জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দেশের সব আইএসপি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স এসব দাবি জানান।