হরিদাস চন্দ্রের রিমান্ড শুনানিতে যেসব বিষয় উঠে এল

গাইবান্ধার পলাশবাড়ী থেকে গ্রেপ্তার হরিদাস চন্দ্র তরনী দাসকে মুদ্রা পাচার ও মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্রকে গতকাল রোববার রাতে নিজের এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ […]

সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি

নিজেদের বিশ্বকাপ অভিযান শুরুর ১৫ দিন আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ঘাঁটি গেড়েছিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পরবর্তী ছন্দময় অভিযাত্রার বেশিরভাগ জুড়েই সঙ্গী ছিল এই ক্যাম্প। অবশেষে কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারের সঙ্গে যাত্রা শেষ হচ্ছে লিওনেল মেসিদের। তাই তো বিদায়কালে তিনি সেই শহর ও ‘মিনি আর্জেন্টিনা’ হয়ে ওঠা জায়গার প্রতি কৃতজ্ঞতা জানালেন।টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার ঘাঁটি হিসেবে […]

চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় নিন্দা জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দেশের সব আইএসপি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে […]

আরও কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম আরোও কমানোর ঘেষেণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমা‌নো হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে […]

বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ডাল-ভাত খেলেন প্রধানমন্ত্রী

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি পরিবেশন করা হয় তাকে।  সোমবার (১৩ জুলাই) দুপুরে বাবুগঞ্জ উপজেলার পূর্ব […]

১ বিলিয়ন ডলার ব্যয়ে মাতারবাড়ীতে হচ্ছে পরিবেশবান্ধব ডকইয়ার্ড

মাতারবাড়ীতে ১ বিলিয়ন ডলার ব্যয়ে পরিবেশবান্ধব ‘এ গ্রীন ডকইয়ার্ড অ্যান্ড শিপবিল্ডিং ফ্যাসিলিটি’ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এটি হবে গভীর সমুদ্রবন্দরের কার্যকারিতা বৃদ্ধি, আন্তর্জাতিক জাহাজ মেরামত কেন্দ্র, হাজার হাজার দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং ব্লু-ইকোনমি সচল করতে যুগান্তকারী পদক্ষেপ।সম্পূর্ণ ল্যান্ডলর্ড মডেলের অধীনে সরকারি জমির মালিকানা সুরক্ষিত রেখে বেসরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে এই মেগা-প্রকল্প।সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম […]