দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সিএমপির সমন্বয় সভা, ১৬ থানার পূজা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চট্টগ্রাম মহানগরীতে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও যানবাহন ব্যবস্থাপনা জোরদারে বিভিন্ন সংস্থা ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী। সভায় […]
দুর্গাপূজার নিরাপত্তায় চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি, পূজার নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এ সভায় জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় সভাপতিত্ব […]
স্কুল ফিডিংয়ের দুধ নেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার; প্রধান শিক্ষককে শোকজ

চট্টলা ডেক্স: পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বরাদ্দ ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ নিয়ে যাওয়ার অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত নাদিম মাহমুদ নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। জেলা ছাত্রদলের […]
‘দলীয় পরিচয় নয়, অপরাধই মুখ্য’—বিএনপিতে শুদ্ধি অভিযানের বার্তা

চট্টলা ডেক্স: দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, অনিয়ম ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রের দাবি, অপরাধের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি কতটা প্রভাবশালী কিংবা কোন পদে রয়েছেন তা বিবেচনায় না নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে কয়েকটি বিতর্কিত ঘটনা এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের […]
সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

চট্টলা ডেক্স: দেশে ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং ডিজিটাল পরিসরে নিরাপত্তা জোরদারে বাংলাদেশ পুলিশে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনের নেতৃত্বে গঠিত নতুন এই ইউনিট প্রযুক্তিনির্ভর অপরাধ শনাক্ত, তদন্ত ও দমনে কাজ করবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী […]
দুর্গাপূজায় এবার ৫ দিনের সরকারি ছুটি, সরকারি অনুদানও বাড়ালো প্রধানমন্ত্রী

চট্টলা ডেক্স: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির পরিধি আরও এক দিন বাড়ানো হয়েছে। নির্বাহী আদেশে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করায় পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে […]
দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতায় নজর, ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে অভিযানের ভাবনা

বিরোধপূর্ণ সম্পত্তি ঘিরে হামলা-ভাঙচুর ও দখলচেষ্টায় বাড়ছে উদ্বেগ, যৌথ অভিযানের বিষয়টি আলোচনায় চট্টলা ডেক্স: রাজধানীর বিভিন্ন এলাকায় বিরোধপূর্ণ জমি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে নতুন করে সক্রিয় হয়ে উঠছে সংঘবদ্ধ অপরাধীচক্র। সাম্প্রতিক কয়েকটি হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় পুরোনো শীর্ষ সন্ত্রাসীদের নাম সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও। ইসিবি চত্বরের […]
বেআইনি কর্মকাণ্ডে জড়ালে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

সাইবার অপরাধ ঠেকাতে পুলিশের নতুন ইউনিট, শৃঙ্খলাভঙ্গেও কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টলা ডেক্স: সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী সপ্তাহের মধ্যেই নতুন এই ইউনিট গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, দায়িত্বে অবহেলা কিংবা […]
আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে দেশজুড়ে নজরদারি, এলাকাভিত্তিক নেতাকর্মীদের তালিকা করছে পুলিশ

চট্টলা ডেক্স: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক তৎপরতা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, অনলাইন যোগাযোগ ও নাশকতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে থানাভিত্তিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করে এলাকাভিত্তিক তালিকা তৈরির কাজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের […]
চট্টগ্রামের আলোচিত ওসি নাজমুন নূর এবার রাজধানীর গুলশানের দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কোতোয়ালী থানার দায়িত্ব শেষ করে এবার রাজধানীর গুরুত্বপূর্ণ গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন আবু জায়েদ মো. নাজমুন নূর। কোতোয়ালীতে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাঁর ডিএমপিতে বদলি এবং এরপর গুলশান থানায় পদায়ন দুই দিনের ব্যবধানে তাঁর কর্মস্থল পরিবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা […]
