হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে নতুন বোর্ড: চেয়ারম্যান ধর্মমন্ত্রী, সিনিয়র ভাইস চেয়ারম্যান নিপুন-সূবর্না

চট্টলা ডেক্স:

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। নতুন বোর্ডে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ পদাধিকারবলে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া স্পিকারের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসন-১১-এর সংসদ সদস্য নিপুন রায় এবং সংরক্ষিত মহিলা আসন-২০-এর সংসদ সদস্য সূবর্না সিকদারকে বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে।

সচিব সদস্য, সাবেক সচিব ভাইস চেয়ারম্যান

পদাধিকারবলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে সাবেক সচিব শ্রী তপন চন্দ্র মজুমদারকে বোর্ডের সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

দেশের বিভিন্ন জেলা থেকে ২০ ট্রাস্টি

নতুন ট্রাস্টি বোর্ডে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন

শ্রী জয়দেব রায় জয় (ফরিদপুর), শ্রী দুলাল বিশ্বাস (গোপালগঞ্জ), শ্রী বিপ্লব কুমার দে (রাজবাড়ী), শ্রী নারায়ণ চন্দ্র সরকার (কুমিল্লা), শ্রী রাজীব ধর তমাল (চট্টগ্রাম), অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী (ফেনী), শ্রী দোলন ধর (কক্সবাজার), শ্রী জনি দেব (কুমিল্লা), শ্রী মনোরঞ্জন সিংহ (ঠাকুরগাঁও) এবং শ্রী স্বপন কুমার ভট্টাচার্য (রংপুর)।

এ ছাড়া বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীমতি তাপসী দত্ত (রাজশাহী), শ্রী শুভ্র শংকর প্রসাদ (বগুড়া), শ্রীমতি মন্টি রানী সরকার (ময়মনসিংহ), শ্রী স্বপন কুমার দাস (জামালপুর), শ্রী সত্যানন্দ দত্ত (খুলনা), শ্রী রুপক সিংহ (নড়াইল), শ্রী সঞ্জয় গুপ্ত (বরিশাল), শ্রী মন্টু চন্দ্র বৈদ্য (বরিশাল), শ্রী সুদীপ রঞ্জন সেন (সিলেট) এবং শ্রী অতীন দত্ত চৌধুরী (হবিগঞ্জ)।

তিন বছরের মেয়াদ, বদলের ক্ষমতা সরকারের

ট্রাস্টি বোর্ড পুনর্গঠন সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টিদের বাইরে অন্যান্য ট্রাস্টিদের মেয়াদ প্রজ্ঞাপন জারির দিন থেকে তিন বছর কার্যকর থাকবে।

তবে তিন বছর পূর্ণ হওয়ার পরও সরকার নতুন ট্রাস্টি মনোনয়ন না দেওয়া পর্যন্ত বর্তমান ট্রাস্টিরা দায়িত্বে বহাল থাকবেন।

একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হলো এতদিনের সকল উপজেলার মনিটরিং কমিটির সদস্য পদ

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য কোনো ট্রাস্টিকে পরিবর্তন করতে পারবে। প্রয়োজনে কোনো ট্রাস্টির পদ শূন্য ঘোষণার ক্ষমতাও সরকারের হাতে থাকবে।

ফলে নতুন এই বোর্ডের মাধ্যমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো। এখন নতুন ট্রাস্টি বোর্ডের কার্যক্রম, দায়িত্ব বণ্টন এবং ধর্মীয় কল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের ভূমিকার দিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।

সিএক্স/রয়েল