নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ রাউজান উদয়ন সংঘের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সত্য নারায়ণ দাশের শেষকৃত্য নগরীর অভয়মিত্র মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।
শেষকৃত্যের আগে মাননীয় জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু-এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা সত্য নারায়ণ দাশকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজের জন্য তাঁর দীর্ঘ সংগ্রামী জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বর্গীয় সত্য নারায়ণ দাশের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, শ্রী শ্রী অঁভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে ও সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল এক বার্তায় বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করেছেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
সিএক্স/রয়েল






