বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ দুই শ্রমিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ন ও প্লাস্টিক ওয়ার্ডে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের মধ্যে পাঁচজনকে বৃহস্পতিবার বিকেলে আইসিইউতে স্থানান্তর করা হলে এর মধ্যে রাতে দুইজন মারা গেছেন।
নিহতরা হলেন, বোয়ালখালীর দিদারুল আলম(৩২)। তিনি পশ্চিম গোমদণ্ডীর রুহুল আমিনের ছেলে। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অপরজন পটিয়া উপজেলার হুলাইন গ্রামের মোহাম্মদ নুরুল আলমের (৪৫)। তিনি ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর কনফিডেন্স লবণ কারখানায় এক বিস্ফোরণে ১১ জন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে দগ্ধ ১০ শ্রমিক চমেক হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।






