ভারত থেকে আমদানি শুরু, ৪০০ টাকার কাঁচামরিচ নামল ৮০ টাকায়

চট্টলা এক্সপ্রেস ডেক্স:  দেশের বাজারে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৪০০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার পর বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। দীর্ঘ সাড়ে আট মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় পাইকারি বাজারে এর দাম দ্রুত কমে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় নেমে এসেছে। হিলি স্থলবন্দর […]

চট্টগ্রামে ৩০ কোটিতে বন্দর, ৪৫ কোটিতে ডিসি পদ বাগাতে মরিয়া সালাহউদ্দিন!

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় প্রশাসনিক ক্ষমতার চরম ও নজিরবিহীন অপব্যবহার, সরকারি চাকরি বিধিমালার তোয়াক্কা না করে সুদের শর্তে শত কোটি টাকার অনৈতিক আর্থিক চুক্তিনামা সম্পাদন এবং সরকারি পদের বিনিময়ে কোটি কোটি টাকার অনৈতিক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভান্ডার বিভাগের পরিচালক (উপসচিব) সালাহউদ্দিন আহমেদ। প্রমোশন নিশ্চিত করা এবং পছন্দের লোভনীয় পদে […]

পতেঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সবচেয়ে বেশি ৬০ হাজার টাকা জরিমানা করা হয় হোটেল পতেঙ্গাকে। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাবার প্রস্তুত, বাসি গ্রিল, কাঁচা মাছ ও মাংস একসঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য […]

৯ আগস্ট চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট (রোববার) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দিনব্যাপী সরকারি সফর করবেন। সফরকালে তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক সরকারি, উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে […]

র‍্যাবের জায়গায় আসছে ‘এসআরবি’, নতুন আইনের খসড়া প্রকাশ, জনমত আহ্বান সরকারের

চট্টলা এক্সপ্রেস ডেস্ক:  এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর একটি খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত আইন সম্পর্কে জনসাধারণের মতামতও আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত আইনে র‍্যাবের বর্তমান […]

এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু, চট্টগ্রামে সংকট কাটার আশা

এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু, চট্টগ্রামে সংকট কাটার আশা

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের একটি বয়লার পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে চট্টগ্রাম অঞ্চলে চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিট থেকে সীমিত পরিসরে […]

সবার জন্য উন্মুক্ত ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অনলাইন-অফলাইনে মিলবে টিকিট

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষণে নির্মিত ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে নির্মিত এ জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সবার জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির […]

যাঁর গবেষণায় শীর্ষে উঠেছিল বিজিসি ট্রাস্ট, তাঁর গবেষণা জালিয়াতিতেই ভাবমূর্তি সংকটে বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক প্রকাশনায় একের পর এক গবেষণা নিবন্ধ প্রত্যাহার, পেপার মিল, পিয়ার-রিভিউ কারচুপি, সাইটেশন রিং ও ডিজিটাল পরিচয় অপব্যবহারের অভিযোগ; তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি   নিজস্ব প্রতিবেদক:   চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ২০২৪ সালের সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং (SCImago Institutions Rankings)-এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করে ব্যাপক আলোচনায় আসে। সে সময় বিশ্ববিদ্যালয়ের […]

৯ আগস্ট চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্যাদুর্গত তিন উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন

৯ আগস্ট চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্যাদুর্গত তিন উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন

হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরসূচি চূড়ান্ত; ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নবনির্মিত ঘর হস্তান্তরের কর্মসূচি। চট্টলা এক্সপ্রেস ডেস্ক: বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, নির্ধারিত সফরে প্রধানমন্ত্রী দুর্গত […]

জ্বালানি সংকট মোকাবিলায় আশার বার্তা, কয়েক দিনের মধ্যে উন্নতির ইঙ্গিতঃ তথ্য উপদেষ্টা

জ্বালানি সংকট মোকাবিলায় আশার বার্তা, কয়েক দিনের মধ্যে উন্নতির ইঙ্গিতঃ তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যমান সংকট আরও তীব্র হয়েছে। টার্মিনালটি পুনরায় চালু হলে গ্যাস সরবরাহ বাড়বে এবং বিদ্যুতের […]