বয়লার চালুর কারণে কয়েক দিন বাড়তে পারে গ্যাস সংকট: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মহেশখালীর একটি এলএনজি টার্মিনালের দ্বিতীয় বয়লার চালু করতে সাময়িকভাবে বর্তমান বয়লার বন্ধ রাখতে হবে। এ কারণে আগামী কয়েক দিন দেশে গ্যাস সরবরাহের সংকট আরও তীব্র হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবের সামসন এইচ চৌধুরী হলে আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও […]
নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বাসি-মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ: ৩ রেস্তোরাঁকে ১.৯৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তা মাথা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির জন্য রাখা এবং শিল্পকারখানায় ব্যবহৃত লবণ দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে তিনটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ আগস্ট) কাপ্তাই রাস্তা মাথা এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা […]
চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। র্যাব-৭ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান […]
