দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বহাল, অন্য মামলায় কারামুক্তি এখনই নয়

হাইকোর্টের রায়ে পৃথক দুই মামলায় জামিন পেলেও বিচারাধীন অন্যান্য মামলার কারণে আপাতত কারাগারেই থাকছেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। চট্টলা এক্সপ্রেস ডেস্ক: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পৃথক দুই ফৌজদারি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার এ রায় দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও […]
চকরিয়ার জমজম হাসপাতাল নিয়ে অপচিকিৎসা ও অতিরিক্ত বিলের অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনেই সেবা দেওয়া হচ্ছে, সিভিল সার্জনের বক্তব্য, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক। চট্টলা এক্সপ্রেস জমজম হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম কবির অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কেউ যদি হাসপাতালের কোনো কর্মীর অসদাচরণ বা চিকিৎসকের ভুল চিকিৎসার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করে, তাহলে সংশ্লিষ্ট রোগী ও […]
জুলাইয়ে রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, দেশে এলো প্রায় ৩৫ হাজার কোটি টাকা

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় বৃদ্ধির মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক বার্তা মিলেছে। এ সময়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৯৪ কোটি টাকার সমপরিমাণ। রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। কেন্দ্রীয় […]
লাভ কম, আধুনিকায়নে জোর: পিপিপি মডেলে যাচ্ছে পর্যটন কর্পোরেশনের ৫৩ হোটেল-রেস্তোরাঁ

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: দীর্ঘদিন ধরে প্রত্যাশিত আর্থিক সাফল্য না পাওয়ায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীন পরিচালিত ৫৩টি হোটেল, মোটেল, রেস্তোরাঁ, বার, পিকনিক স্পট ও পর্যটন তথ্যকেন্দ্রকে ধাপে ধাপে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি) মডেলের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো সরকারি অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে […]
