ঈদের দিন কোরবানি দিতে না পারলে কী করবেন?

কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআন-হাদিসে কোরবানির গুরুত্ব অপরিসীম। এই দিনটিতে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি করেন। রাসুল (সা.) হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন। মদিনার জীবনে মহানবী (সা.) কখনো কোরবানি ত্যাগ করেননি। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) মদিনায় ১০ বছর অবস্থান করেছেন। প্রতিবছরই তিনি কোরবানি করেছেন।’ […]

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

লিওনেল মেসিকে অধিনায়ক রেখেই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ। ২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই আছেন এবারের স্কোয়াডে। মেসির পাশাপাশি রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, […]

আগ্রাবাদ যেভাবে চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হয়ে উঠল

১৬৬৫ সালে চট্টগ্রাম মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর মোগল সেনাবাহিনীর একটি বড় অংশ এ অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। ইতিহাসবিদদের ধারণা, সেই সময় আগ্রাবাদ এলাকায় বসতি গড়া কোনো মোগল সৈনিক নিজ জন্মভূমি আগ্রার স্মৃতিকে ধারণ করতেই এই এলাকার নাম করেন ‘আগ্রাবাদ’। সময়ের পরিক্রমায় সেই আগ্রাবাদই আজ বন্দরনগরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র। দেশভাগের আগে আগ্রাবাদ ছিল একেবারেই একটি […]

রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে কোরবানির চামড়া

কোরবানির ঈদ এলেই দেশের এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র মানুষের জন্য বড় একটি আশার নাম পশুর চামড়া। একসময় কোরবানির চামড়া ছিল ধর্মীয় ও সামাজিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু গত কয়েক বছরের মতো এবারও সেই চিত্রে ফিরেনি স্বস্তি। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় এবারও কাঁচা চামড়া রাস্তায় পড়ে নষ্ট হতে দেখা গেছে। প্রত্যাশিত দাম […]

বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

পবিত্র ঈদুল আজহার দিনে ঠাকুরগাঁও থেকে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।   বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সকাল […]

ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, অপেক্ষা ট্রাম্পের সইয়ের

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। কাতারে মার্কিন ও ইরানি আলোচনাকারীরা ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি কাঠামো বা ফ্রেমওয়ার্ক নিয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছে আল জাজিরা। তবে এটি কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। প্রাথমিক খবরে বলা হয়েছে, এই সমঝোতার আওতায় রয়েছে কয়েকটি […]

ছয় ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত চট্টগ্রাম: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে নগরের দামপাড়াস্থ কন্ট্রোল রুমে তিনি এ তথ্য জানান।   মেয়র বলেন, দুপুর ২টা থেকে নগরজুড়ে কোরবানির বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই নগরের কোরবানির বর্জ্য […]

কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় বেপরোয়া গতির ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। নিহত সজিব হোসেন (২৬) কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) […]

বাকলিয়ায় কন্টেইনার ভর্তি আড়াই কোটি টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

বাকলিয়ায় কন্টেইনার ভর্তি দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৬টা পর্যন্ত ৬ ঘণ্টাব্যাপী কল্পলোক আবাসিকের ২নং রোডের শেষ মাথায় অভিযান পরিচালনা করে মদসহ একটি ট্রাক জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (এলআইসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন। গ্রেপ্তাররা হলেন – […]