বাকলিয়ায় কন্টেইনার ভর্তি আড়াই কোটি টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

বাকলিয়ায় কন্টেইনার ভর্তি দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৬টা পর্যন্ত ৬ ঘণ্টাব্যাপী কল্পলোক আবাসিকের ২নং রোডের শেষ মাথায় অভিযান পরিচালনা করে মদসহ একটি ট্রাক জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (এলআইসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন।

গ্রেপ্তাররা হলেন – মো. জসীম শেখ (৩০), আশীষ কান্তি নাথ (৪৮), মো. আল এমরান (৪২), মো. ওমর ফারুক (৪৩) ও মো. আজহারুল ইসলাম সরকার (৪৪)।

মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন পূর্বকোণকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের ২নং রোডের শেষ মাথায় রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।