সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম নগরের কয়েকটি সড়কে বৃহস্পতিবার (১৬ জুলাই) সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে জানিয়েছে নগর পুলিশ। বুধবার ( ১৫ জুলাই) নগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে রথযাত্রার তিনটি প্রধান রুট উল্লেখ করে সংলগ্ন বিভিন্ন সড়কে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম নগরে প্রতিবছরের মতো এবারও তিনটি আলাদা স্থান থেকে রথযাত্রা বের হবে। নগরের নন্দনকাননে তুলসীধাম ও শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন মন্দির) এবং প্রবর্তক মোড়ে ইসকনের আরেক মন্দির থেকে রথযাত্রা বের হবে।
শ্রী শ্রী তুলশীধামের রথযাত্রা রুট :
তুলসীধাম>রাইফেল ক্লাব>নিউমার্কেট>কোতোয়ালী মোড়>লালদিঘী পাড়>নবগ্রহবাড়ি>বক্সীরবিট> আন্দরকিল্লা>চেরাগী পাহাড় মোড়>প্রেসক্লাব>কাজীর দেউরি>লাভলেইন মোড়>বৌদ্ধ মন্দির>নন্দনকানন >তুলসীধাম।
শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন), নন্দনকানন রথযাত্রা রুট:
ডিসি হিল>চেরাগী পাহাড়>আন্দরকিল্লা>লালদীঘির পাড়>কোতোয়ালী ঘোড়>নিউমার্কেট>আমতল>বোস ব্রাদার্স মোড়> নন্দনকানন ০২ নং গলি সম্মুখ।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), প্রবর্তক-এর রথযাত্রা রুট :
প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির>মিমি সুপার মার্কেট> প্রবর্তক মোড়>গোলপাহাড় মোড়>মেহেদীবাগ>চট্টেশ্বরী মোড় >কাজীর দেউরী মোড়> জামালখান মোড় (খাস্তগীর স্কুল) > চেরাগী পাহাড়> আন্দরকিল্লা> বক্সীবিট> >লালদিঘীর পাড়> কোতোয়ালী মোড়> ইউটার্ন>লালদিঘীর পেট্রোল পাম্প> সিনেমা প্যালেস> বোস ব্রাদার্স মোড়>ডিসি হিল।
রথযাত্রায় বিপুল জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে দুপুর ২টা থেকে নগরীর উপরে উল্লিখিত সড়কসমূহে রথযাত্রার সুষ্ঠু চলাচলের নিমিত্তে নগরীর ০১) বাদশা মিয়া রোডের মুখ, ০২)ওয়াসা মোড়, ০৩)স্টেডিয়াম গোল চত্বর/রেডিসন ব্লু, ০৪) নেভাল মোড়, ০৫) নূর আহম্মদ সড়কের মাথা, ০৬) এনায়েত বাজার মোড়, ০৭) তিনপোলের মাথা, ০৮) নিউ মার্কেট, ০৯) আলকরণ রোডের মুখ (জিপিও), ১০) কোতোয়ালীর মোড়, ১১) লালদীঘির উত্তর পাড়, ১২) সিনেমা প্যালেস ১৩) আন্দরকিল্লা মোড়, ১৪) গুডস হিল মুখ, ১৫) গনি বেকারী, ১৬) সার্সন রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে উক্ত সময়ে রথযাত্রা অভিমুখে সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এমতাবস্থায় রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্তে সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রীসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে রথযাত্রা অনুষ্ঠান চলাকালীন এই এলাকার সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে।






