শুক্রবার (১৭ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে আগে থেকেই একটি রাস্তা ছিল।তবে অভিযুক্ত ব্যক্তি নিজ উদ্যোগে টিলার আরও একটি অংশ কেটে ফেলেছেন, যা আইন লঙ্ঘনের শামিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।






