স্বাধীনতার পর প্রথমবার জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপে প্রধানমন্ত্রী, সম্প্রীতির বার্তা তারেক রহমানের

২০ লাখ টাকার অনুদান তুলে দিলেন আয়োজকদের হাতে নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী যাত্রা মোহন সেন হলের (জে এম সেন হল) দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকারপ্রধান জে এম সেন হলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ। এ সময় পূজা […]

চকবাজার স্বেচ্ছাসেবক দল নেতা রবিনের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার বহিষ্কৃত নেতা শহীদসহ দুজন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাতউল্লাহ রবিনের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় সংগঠনটির বহিষ্কৃত সদস্যসচিব শহীদুল ইসলাম এবং মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রবিনের মা বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। গত শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে নগরের মকবুল […]

ইনানীতে রিসোর্টে আগুনে প্রাণ গেল শিক্ষিকা নাসরিনের, স্বামী ছাত্রদল নেতা ফয়সাল ছুটছেন কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন নাসরিন আক্তার মুক্তা (২৯) নামের এক শিক্ষিকা। তিনি ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে আগুন লাগে। এ […]

ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১০ জনের; নিহতদের ৮ জন একই পরিবারের

নিজস্ব প্রতিবেদক:  কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার […]

‘সনাতনী সম্প্রদায়ের পাশে থাকবে সরকার, দুর্গোৎসবের নবমীতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী’: এরশাদ উল্লাহ

নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তার আশ্বাস, মন্দির উন্নয়নেও সহযোগিতার প্রতিশ্রুতি নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের মোহরা ৫ নম্বর ওয়ার্ডের কেএস পার্কে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে আয়োজিত এ […]

দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

চট্টলা ডেক্স: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় নগরের রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য […]

নভেম্বরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্য, পর্যটনের নতুন দুয়ার খুলতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর

কক্সবাজার থেকে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড হয়ে দুবাই সরাসরি আকাশপথ চালুর উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে আগামী নভেম্বরের মধ্যে বিমানবন্দরটিতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে প্রস্তুতি জোরদার করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়বে এবং আন্তর্জাতিক যোগাযোগের নতুন […]

চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’, তালা ভেঙে ছাত্রদল নেতাদের নিয়েই দপ্তরে নতুন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার মধ্যেই উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চুয়েট শাখা ছাত্রদলের কয়েকজন নেতা। সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে ক্যাম্পাসে পৌঁছান নতুন উপাচার্য। পরে উপাচার্য ভবনের ফটকে ঝোলানো তালা […]

দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা, গুজব-অপপ্রচারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ – আইজিপি

নিজস্ব প্রতিবেদক:   শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে তিন ধাপে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা জোরদার রাখা হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ […]

২০ হাজারের বেশি অস্ত্রের হদিস নেই, এরই মধ্যে নতুন লাইসেন্সের উদ্যোগ—নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে নতুন আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ উদ্ধার না হওয়া এবং নির্দেশনার পরও হাজার হাজার বৈধ অস্ত্র জমা না পড়ায় নতুন করে […]