আরও কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম আরোও কমানোর ঘেষেণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে […]
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ডাল-ভাত খেলেন প্রধানমন্ত্রী

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি পরিবেশন করা হয় তাকে। সোমবার (১৩ জুলাই) দুপুরে বাবুগঞ্জ উপজেলার পূর্ব […]
১ বিলিয়ন ডলার ব্যয়ে মাতারবাড়ীতে হচ্ছে পরিবেশবান্ধব ডকইয়ার্ড

মাতারবাড়ীতে ১ বিলিয়ন ডলার ব্যয়ে পরিবেশবান্ধব ‘এ গ্রীন ডকইয়ার্ড অ্যান্ড শিপবিল্ডিং ফ্যাসিলিটি’ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এটি হবে গভীর সমুদ্রবন্দরের কার্যকারিতা বৃদ্ধি, আন্তর্জাতিক জাহাজ মেরামত কেন্দ্র, হাজার হাজার দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং ব্লু-ইকোনমি সচল করতে যুগান্তকারী পদক্ষেপ।সম্পূর্ণ ল্যান্ডলর্ড মডেলের অধীনে সরকারি জমির মালিকানা সুরক্ষিত রেখে বেসরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে এই মেগা-প্রকল্প।সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম […]
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ মিরসরাইয়ের শহীদুল আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও ডিজিএফআই। সোমবার (১৩ জুলাই) সকালে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমকালে এক যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের কিসমত জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি দুবাই থেকে […]
বরিশালে প্রধানমন্ত্রী, বৃষ্টি উপেক্ষা করে সড়কে নেতাকর্মীরা

বৃষ্টি উপেক্ষা করেই বরিশালে কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে পৌঁছান তিনি। এসময় তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে […]
ইংল্যান্ড ম্যাচে কেন জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ঐতিহাসিক ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টায় এই ম্যাচ সামনে রেখে জার্সি নিয়ে ফিফাকে বিশেষ অনুরোধ করেছে আলবিসেলেস্তেরা।ঐতিহ্যগত হোম কিটের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে তাদের নীল অ্যাওয়ে জার্সি পরতে চায় আর্জেন্টিনা। এজন্য ফুটবলের বিশ্ব সংস্থার অনুমতি চেয়েছে তারা। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল গতকাল রোববার সন্ধ্যায় এনিয়ে তথ্য দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘ইংল্যান্ডের […]
ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায়: চসিক মেয়র শাহাদাত

ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ধার্মিকতা জাতিকে উন্নত করে। ধর্ম শান্তির বার্তা দেয় জাতিকে। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা সবাই এদেশেরই নাগরিক। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম […]
পরীমণিকে গ্রেফতার যৌক্তিক ছিল না: র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান

২০২১ সালে চিত্রনায়িকা পরীমণিকে গ্রেফতারের ঘটনা নিয়ে প্রথমবারের মতো বিস্তারিত অভিজ্ঞতা জানিয়েছেন র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম। তিনি দাবি করেছেন, পরীমণির বিরুদ্ধে অভিযান পরিচালনার আগে তিনি নিজেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং পরে ঘটনাস্থলে যাওয়ার পরও অভিযানের যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। ৭ জুলাই উপস্থাপিকা শারমিন চৌধুরীর সঞ্চালনায় প্রকাশিত একটি অনলাইন […]
চট্টগ্রামে বন্যায় বিপর্যস্ত সাড়ে ৭ লাখ মানুষ

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের বন্যায় বিপর্যস্ত দক্ষিণ চট্টগ্রাম। জেলার বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি হিসাব মতে, এই তিন উপজেলার ৮০-৯০ শতাংশ এলাকা তলিয়ে গেছে। এছাড়াও চন্দনাইশ, লোহাগাড়া ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও উত্তর চট্টগ্রামের কয়েকটি উপজেলায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে নগরীর […]
কর্ণফুলীতে ঝোপ থেকে ব্রাজিলিয়ান পিস্তল উদ্ধার

কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোপের ভেতর থেকে ব্রাজিলে তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অস্ত্রটির হাতল প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। এক পাশে ‘টরাস’ […]
