বিলুপ্তির পর নাটকীয় প্রত্যাবর্তন, পুনর্বহাল চট্টগ্রাম মহানগর যুবদলের সব কমিটি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর যুবদল এবং অধীনস্থ সব থানা ও ওয়ার্ড কমিটি পুনর্বহাল করেছে কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ […]
সড়ক দুর্ঘটনায় দ্রুত সেবা দিতে ৬০ অ্যাম্বুলেন্স, ৪০ মোটরসাইকেল অ্যাম্বুলেন্স

চট্টলা এক্সপ্রেস ডেক্স: দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশে নতুন করে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে ৮০টি টহল মোটরসাইকেল। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের (বিআরএসপি) আওতায় এসব […]
চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে নেমে মেয়র-এমপিদের নাটক আর দেখতে চাই না: সারজিস

চট্টগ্রামের জলাবদ্ধতা ও নগর অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আগামী বর্ষার আগেই এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। একইসঙ্গে তিনি জনপ্রতিনিধি ও প্রশাসনের লোক দেখানো কর্মকাণ্ডের সমালোচনা করেন।তিনি বলেন, ‘বর্ষা এলেই হাঁটু বা কোমর পানিতে নেমে শুটিং করার যে নাটক দেখা যায়, ২০২৭ সালে তা আর দেখতে […]
কক্সবাজারে ঘুরতে গিয়ে বাসের চাকায় পিষ্ট যুবক, লাশ ফেলে পালাল বন্ধুরা

বন্ধুদের সঙ্গে বাস ভাড়া করে কক্সবাজারে ঘুরতে গিয়ে সেই বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ধ্রুবজিৎ রায় আপন (২৬) নামে এক যুবক। পুলিশ বলছে, চলন্ত বাসটি হঠাৎ ‘বাউলি’ দিলে দরজায় দাঁড়িয়ে থাকা ওই তরুণ রাস্তায় পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাকে উদ্ধারের পরিবর্তে লাশ সড়কে ফেলে বাস নিয়ে […]
