পতেঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সবচেয়ে বেশি ৬০ হাজার টাকা জরিমানা করা হয় হোটেল পতেঙ্গাকে। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাবার প্রস্তুত, বাসি গ্রিল, কাঁচা মাছ ও মাংস একসঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য […]
৯ আগস্ট চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট (রোববার) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দিনব্যাপী সরকারি সফর করবেন। সফরকালে তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক সরকারি, উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে […]
র্যাবের জায়গায় আসছে ‘এসআরবি’, নতুন আইনের খসড়া প্রকাশ, জনমত আহ্বান সরকারের

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর একটি খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত আইন সম্পর্কে জনসাধারণের মতামতও আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত আইনে র্যাবের বর্তমান […]
এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু, চট্টগ্রামে সংকট কাটার আশা

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের একটি বয়লার পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে চট্টগ্রাম অঞ্চলে চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিট থেকে সীমিত পরিসরে […]
সবার জন্য উন্মুক্ত ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অনলাইন-অফলাইনে মিলবে টিকিট

চট্টলা এক্সপ্রেস ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষণে নির্মিত ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে নির্মিত এ জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সবার জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির […]
