এলএনজি টার্মিনালের ত্রুটিতে চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, চাহিদার তুলনায় মিলছে ৪৪ শতাংশ কম সরবরাহ

মহেশখালীর একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। বর্তমানে চাহিদার তুলনায় প্রায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ পাচ্ছে বন্দরনগরী। সংশ্লিষ্টদের ধারণা, আগামী ১১ আগস্টের আগে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। গ্যাস সরবরাহে বড় ঘাটতি চট্টগ্রামে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। তবে বর্তমানে […]
গুরুতর মামলার দ্রুত তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ পুলিশ সদর দপ্তরের

হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর অপরাধের মামলাগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে এসব মামলার তদন্ত দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের আয়োজনে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় […]
হামে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত হাজারের বেশি

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫ জন শিশু। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে বান্দরবান […]
জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

তথ্য গোপন করে একই বিষয়ে পুনরায় রিট আবেদন করার ঘটনায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে এ অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জমা দিতে হবে। পরে ওই অর্থ জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয়ে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার […]
অপরিচ্ছন্ন পরিবেশ: হান্ডি ও জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়। বুধবার (২৯ জুলাই) সকালে নগরের ওয়াসা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ায় […]
যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, সংবাদ সম্মেলনে আসছে বিস্তারিত

চট্টগ্রামের একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলার পলাতক আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডেভিড ইমনকে গ্রেপ্তারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে অভিযান চলছিল। তিনি বলেন, অভিযানে ইমনসহ মোট […]
