বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত, অনুমোদন পেল চার সদস্যের আংশিক কমিটি

১৫ দিনের মধ্যে ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি

 

চট্টলা এক্সপ্রেস ডেক্স: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের নতুন চার সদস্যের একটি আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজয় কান্তি সরকারের আহ্বানে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহযোগী সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের অংশ হিসেবে চার সদস্যের একটি আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অপর্না রায় দাস, সিনিয়র সহসভাপতি হিসেবে রমেশ দত্ত, সাধারণ সম্পাদক হিসেবে বাবু মিল্টন বৈদ্য এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তপন কুমার বসু (মিন্টু

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত, অনুমোদন পেল চার সদস্যের আংশিক কমিটি
কমিটি অনুমোদন পত্র

দায়িত্ব পেয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে আলোচনা ও সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

সিএক্স/রয়েল