সাংবাদিকের মাকে হুমকি ‘তোর ছেলে নিউজ করে দেশ কানা করছে, তোদের বাড়িঘর জ্বালিয়ে দেবো’

চট্টগ্রামের বাঁশখালীতে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম এম. বেলাল উদ্দিন। তিনি একুশে পত্রিকা ও দৈনিক সময়ের আলো’র বাঁশখালী প্রতিনিধি হিসেবে কর্মরত। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ভুক্তভোগী ওই সাংবাদিক বাদী হয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন ছনুয়া ইউনিয়নের […]

টাইমস ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশে দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড, গবেষণা ও সফলতার ভিত্তিতে প্রতি বছর টাইমস এবং কিউএস প্রকাশ করে দুটি আন্তর্জাতিক র‌্যাঙ্কিং। বুধবার (১২ জুন) সকালে প্রকাশিত ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশন আন্তঃবিশ্ববিদ্যালয় ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে দ্বিতীয় এবং আন্তর্জাতিক তালিকায় ১০০১তম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এসডিজি-১৪ তথা সমুদ্র বিষয়ক কর্মকাণ্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্বের […]

আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প উড়িয়ে দিলেন ভারতীয় অধিনায়ক

আম্পায়ারের সিদ্ধান্ত মনপুত না হওয়ায় মেজাজ দেখালেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর।  আম্পায়ার আঙুল তুলে আউটের সিদ্ধান্ত দিতেই ক্ষেপে যান হারমানপ্রিত কৌর। শুরুতে এক হাত দিয়ে থাবা মারলেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে। এরপর আম্পায়ারের দিকে আগুনে দৃষ্টিতে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারলেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ল অনেক […]

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

কারিগরি ত্রুটির কারণে শনিবার থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।  সোমবার দুপুরে বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-পরিচালক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে গত ১৪ জানুয়ারি কয়লা সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়েছিল।   আনোয়ারুল আজিম জানান, কারিগরি ত্রুটির কারণে শনিবার রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।  আশা করি দ্রুত […]

খুলনায় দুদকের আইনজীবীর লাশ উদ্ধার

খুলনার বটিয়াঘাটার কাজিবাছা নদীসংলগ্ন হ্যাচারির পুকুর থেকে আইনজীবী লুৎফুল কবির নওরোজের (৫৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ছিলেন। রোববার সন্ধ্যায় কাজিবাছা নদীর তেঁতুলতলা রিয়া হ্যাচারির পুকুর থেকে লাশটি উদ্ধার হয়। লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. নুরুল ইসলাম জানান, হ্যাচারির […]

সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে: রিজভী

সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে গণতন্ত্রমনা সব দল কর্মসূচি দিয়েছে। নিশ্চিত হয়েছে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারছেন না। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে খুলনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। […]

খুলনায় বিএনপির সাবেক এমপি মঞ্জুর গাড়িতে হামলা-ভাঙচুর

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে হামলা হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। অন্যদিকে জেলার ফুলতলা উপজেলায় বিএনপির প্রস্তুতি সভা চলাকালে সেখানে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। এ হামলায় ২০-২৫ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন […]

ভোটারশূন্য ভোটকেন্দ্র!

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ৫৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোটকেন্দ্রে দেখা মিলছে না ভোটারদের। বাঘার আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে একজন ভোটারেরও দেখা মেলেনি।  এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা […]

টিসিবির ডালের দাম কমেছে ১০ টাকা, বিক্রি শুরু রোববার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামী রোববার (১৬ জুলাই)। বাজারের সঙ্গে সমন্বয় করে টিসিবির ডালের মূল্য ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। একইসঙ্গে নিম্নআয়ের […]

ভারতেই তৈরি হবে টেসলা, দাম পড়বে ২০ লাখ 

বহু আলোচনা শেষে অবশেষে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা নির্মাণের সিদ্ধান্ত নিতে পারে টেসলা। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইলন মাস্কের সংস্থা বছরে পাঁচ লাখ বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষমতাসম্পন্ন একটি কারখানা গড়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়েছে, ভারতে নির্মিত টেসলার গাড়ির আনুমানিক দাম হতে পারে ২০ লাখ টাকা। প্রসঙ্গত, গত কয়েক বছর […]