কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ খুঁজে পেল আর্জেন্টিনা, ব্রাজিল এখনো ওঠার অপেক্ষায়

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পাঁচ দিন পর প্রতিপক্ষ খুঁজে পেয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসির দল খেলবে ইকুয়েডরের বিপক্ষে। টেক্সাসের হিউস্টনে ম্যাচটি হবে বাংলাদেশ সময় ৫ জুলাই সকাল সাতটায়। আর্জেন্টিনা তাদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ পেয়ে গেলেও ব্রাজিল এখনো শেষ আটে ওঠার অপেক্ষায়। প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট তোলা ব্রাজিল বুধবার গ্রুপের শেষ ম্যাচে […]
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। রোববার (৩০ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হয়, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। এর আগে রাষ্ট্রপতির সম্মতিসাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী […]
চট্টগ্রামে গণপূর্তের ঠিকাদার সমিতির অফিসে হামলা-ভাঙচুর

রোববার বেলা দেড়টার দিকে নগরের আগ্রাবাদে সরকারি কার্যভবন ১-এ এই ঘটনা ঘটে। হামলায় জাহাঙ্গীর আলম (৩২) নামেন একজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সমিতির কার্যালয়ের ভেতরে ঠিকাদার জাহাঙ্গীর আলম বসা ছিলেন। ২৫-৩০ জন দল এসে তাকে কক্ষ থেকে বের করে দেন। এ সময় তাকে মারধর করেন তারা। কক্ষের কাচের দরজা, অ্যালুমিনিয়ামের ফ্রেম […]
দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ হাজি

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৩২ হাজার ৮৫৬ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ৮৫টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করে। রবিবার (৩০ জুন) ভোরে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে আরও বলা হয়, চলতি বছর […]
ক্যানবেরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গতকাল উদযাপিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী। এতে প্রবাসী বাংলাদেশি সংগীত ও নৃত্য শিল্পী, বাংলাদেশ হাইকমিশনের সদস্য ও তাদের পরিবারসহ শিশু-কিশোররা অংশগ্রহণ করে। সংগীত সংগঠন জলসা ক্যানবেরার সহযোগিতায় এবং অস্ট্রেলিয়ার রাজধানীর ক্যানবেরা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় একক ও দলীয়ভাবে রবীন্দ্র ও নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। এসময় বক্তৃতা করেন […]
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না: সংসদে প্রধানমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, কেউ বাঁচতে পারবে না। দুর্নীতির সঙ্গে যিনিই জড়িত থাকুক না কেন, আমরা ছাড় দেব না।’ শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। […]
চট্টগ্রামের যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের নির্মাণকাজের জন্য রবিবার নগরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৯ জুন) কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার দুপুর ১২ট থেকে রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ চলার সময় […]
দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা, চট্টগ্রামে সকাল থেকে ভারী বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আজ রোববার সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে। নগরের বেশ কিছু স্থানে অল্প পনিতে সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহনের গতি কমে গেছে। ফলে সেসব স্থানে যানজট তৈরি হয়েছে। তবে আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় তীব্র বৃষ্টির মধ্যেও যানবাহনের সংখ্যা বেশি দেখা গেছে সড়কে। […]
চট্টগ্রাম কারাগারে পাঠানো হলো আরও ৩০ কেএনএফ সদস্য

বান্দরবান: দ্বিতীয় দফায় বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩০ জন সদস্যকে। শনিবার (২৯ জুন) সকাল ১০টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। বান্দরবান জেলা কারাগারের জেলার মো. জান্নাত-উল-ফরহাদ জানান, বান্দরবান জেলা কারাগারে স্থান সংকুলান না হওয়ার কারণে গ্রেপ্তার কেএনএফ সদস্যদের […]
বৃষ্টিতেও দ্রুতগতি, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি
চট্টগ্রামে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দ্রুতগতিতে থাকায় একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়েই উল্টে যায় যাত্রীবাহী বাসটি- এমনটিই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, চট্টগ্রাম থেকে ফেনীগামী বাসটি দ্রুতগতিতে ছুটে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও আরো অন্তত ১৪ জন আহত […]
