৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য […]
লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে : উর্মি

দ্বিচারিক রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নৌরিন উর্মি। তিনি বলেছেন, ‘তারা (জামায়াত) দেশের যেকোনো রেভল্যুশনের ক্রেডিট নিতে চেষ্টা করে।লিখিত দলিল না থাকলে তারা বলত, দেশটাও তারা স্বাধীন করেছে।’ এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জান্নাতুল নৌরিন উর্মি বলেন, ‘তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভর […]
হালিশহরে খেলার মাঠে গোলপোস্ট ভেঙ্গে প্রাণ গেল তরুণের

হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট ভেঙ্গে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল থানার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। শুক্রবার (৩ জুলাই) সকালে আহত অবস্থায় মাহিদুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মাহিদুলের খালাতো ভাই মোহাম্মদ মনির বলেন, মাহিদুল রংমিস্ত্রির কাজ করতো। সকালে বন্ধুদের […]
চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।শুক্রবার (৩ জুলাই) চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. […]
নকশাবহির্ভূত ভবন: চট্টগ্রামে ৭ ভবন মালিককে সাড়ে ৪০ লাখ টাকা জরিমানা

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযানে চার ভবন সিলগালা ও সাত ভবন মালিককে ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একইসঙ্গে আরও তিনটি ভবনের মালিককে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) নগরীর একাধিক এলাকায় সিডিএ’র বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন ১৫টি ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সিডিএ সূত্রে জানা যায়, কল্পলোক […]
রাঙামাটিতে ইয়াবাসহ আটক গণ অধিকার পরিষদের নেতা

রাঙামাটিতে তিন হাজার ইয়াবাসহ জেলা গণ অধিকার পরিষদের এক নেতাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়াম গেটের সামনে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।বৃহস্পতিবার রাত ১১টায় রাঙামাটি কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দার। গ্রেপ্তাররা হলেন- গণ অধিকার পরিষদ জেলা কমিটির […]
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

শুধু আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল সমর্থনের মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণ প্রজন্মকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]
লেখকদের বিখ্যাত সব বাক্যযুদ্ধ ও ব্যক্তিগত আক্রমণ

টি. এস. এলিয়ট ‘হ্যামলেট’-কে ব্যর্থ নাটক বলেছিলেন, ভার্জিনিয়া উলফ ও জেমস জয়েস একে অপরের কাজ নিয়ে কঠোর মন্তব্য করেছিলেন, এমনকি কোনো কোনো লেখক অন্য লেখকের বই ছুঁড়ে ফেলে দেওয়ার কথাও বলেছেন। সাহিত্য ইতিহাসে এমন তীব্র বিদ্রূপ ও ব্যক্তিগত আক্রমণের ঘটনা কিন্তু কম নয়! যারা সারাজীবন অনেক ভেবেচিন্তে শব্দ বেছে বেছে লেখেন, তারাই অনেক সময় অন্য […]
প্রিমিয়ার ব্যাংকে জব সার্কুলার, বয়স ৪০ হলেও আবেদন করুন

প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি ব্রাঞ্চ অফিসিয়াল (জুনিয়র অফিসার টু এক্সিকিউটিভ অফিসার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা […]
এইচএসসি পরীক্ষা : চট্টগ্রাম বোর্ডে অংশ নিচ্ছে প্রায় ১ লাখ পরীক্ষার্থী

সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়। সকাল থেকে নগরের চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষা শুরুর […]
