মিরপুরে ফের শ্রমিকদের জটলা, সরিয়ে দিল পুলিশ

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার সকালে পল্লবীর বিভিন্ন পোশাক কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের […]
সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ […]
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কেটে ও খালের গতিপথ পরিবর্তন করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হাকিম লিটন বাদী হয়ে […]
টিলা কাটা বিতর্কের মধ্যেই তিন মাসে বদলি ফটিকছড়ির এসি ল্যান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যোগদানের মাত্র তিন মাস পূর্ণ হওয়ার আগেই তড়িঘড়ি করে বদলি করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে। দায়িত্ব পালনকালে ভূমি অফিসে সাধারণ সেবাপ্রার্থীদের চরম হয়রানি, নির্ধারিত ফির বাইরে অনৈতিক আর্থিক লেনদেন এবং উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ টিলা কাটা ও বালু উত্তোলন নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র বিতর্কের মুখেমঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে তাঁর […]
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনের ভরাডুবি ঘটেছে। প্রতিনিধি পরিষদের পর এবার যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটেরও পূর্ণ নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে নিজেদের কব্জায় নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ১০০টি আসনের সিনেটে ইতিমধ্যে তারা ৫১টি আসন নিশ্চিত করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। সিনেটের মোট ৩৫টি আসনের মধ্যে ২৫টি আসনের ভোট গণনা শেষ হতেই ডেমোক্র্যাটরা […]
পটিয়ার সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ:লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। টানা কয়েক বার তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। স্থানীয় রাজনীতিতে তিনি পলাতক সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। এ […]
ছাদে ছাদে সৌরবিদ্যুৎ, বাড়তি আয়ের সম্ভাবনা—‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে দুই দিনের আয়োজন, পুরস্কার বিতরণ ও উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন তারেক রহমানের নিজস্ব প্রতিবেদক: দেশের অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগিয়ে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই […]
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, আলোচনায় পদ্মা ব্যারেজও

পদ্মায় ওয়াই-আকৃতির সেতুর প্রস্তাব, উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়নে গুরুত্ব পাবে রংপুর নিজস্ব প্রতিবেদক: দেশের যোগাযোগব্যবস্থা, কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় নতুন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের […]
