বুধবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের বেসরকারি অ্যাম্বুল্যান্স ধর্মঘট

পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার সংগঠনের সভাপতি ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক বাদল মাদবরের স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের বিষয়টি […]
হবিগঞ্জে রাজনৈতিক উত্তেজনা: পাটোয়ারীর গাড়িবহরে হামলা, অবরুদ্ধ সারজিস আলম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতা–কর্মীরা এই হামলা চালান। হামলার মুখে সারজিস আলম সোনালী ব্যাংকের কার্যালয়ে আশ্রয় নেন। তখন প্রায় এক ঘণ্টা সেখানে তাঁকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল নেতা–কর্মীরা। পরে পুলিশ […]
সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নগরের হালিশহর থানার গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আল আমিন (৪৪) কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে। আদালতের বেঞ্চ সহকারী […]
বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল বা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্প দেশের শিল্প বিপ্লব, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিপুল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।’ সোমবার (২৭ […]
