চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ মিরসরাইয়ের শহীদুল আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও ডিজিএফআই। সোমবার (১৩ জুলাই) সকালে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমকালে এক যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের কিসমত জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি দুবাই থেকে […]
বরিশালে প্রধানমন্ত্রী, বৃষ্টি উপেক্ষা করে সড়কে নেতাকর্মীরা

বৃষ্টি উপেক্ষা করেই বরিশালে কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে পৌঁছান তিনি। এসময় তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে […]
ইংল্যান্ড ম্যাচে কেন জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ঐতিহাসিক ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টায় এই ম্যাচ সামনে রেখে জার্সি নিয়ে ফিফাকে বিশেষ অনুরোধ করেছে আলবিসেলেস্তেরা।ঐতিহ্যগত হোম কিটের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে তাদের নীল অ্যাওয়ে জার্সি পরতে চায় আর্জেন্টিনা। এজন্য ফুটবলের বিশ্ব সংস্থার অনুমতি চেয়েছে তারা। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল গতকাল রোববার সন্ধ্যায় এনিয়ে তথ্য দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘ইংল্যান্ডের […]
