পরীমণিকে গ্রেফতার যৌক্তিক ছিল না: র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান

২০২১ সালে চিত্রনায়িকা পরীমণিকে গ্রেফতারের ঘটনা নিয়ে প্রথমবারের মতো বিস্তারিত অভিজ্ঞতা জানিয়েছেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম। তিনি দাবি করেছেন, পরীমণির বিরুদ্ধে অভিযান পরিচালনার আগে তিনি নিজেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং পরে ঘটনাস্থলে যাওয়ার পরও অভিযানের যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। ৭ জুলাই উপস্থাপিকা শারমিন চৌধুরীর সঞ্চালনায় প্রকাশিত একটি অনলাইন […]

চট্টগ্রামে বন্যায় বিপর্যস্ত সাড়ে ৭ লাখ মানুষ

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের বন্যায় বিপর্যস্ত দক্ষিণ চট্টগ্রাম। জেলার বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি হিসাব মতে, এই তিন উপজেলার ৮০-৯০ শতাংশ এলাকা তলিয়ে গেছে। এছাড়াও চন্দনাইশ, লোহাগাড়া ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও উত্তর চট্টগ্রামের কয়েকটি উপজেলায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে নগরীর […]

কর্ণফুলীতে ঝোপ থেকে ব্রাজিলিয়ান পিস্তল উদ্ধার

কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোপের ভেতর থেকে ব্রাজিলে তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অস্ত্রটির হাতল প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। এক পাশে ‘টরাস’ […]

‘কিছু মানুষ আছে, যারা চায় না আর্জেন্টিনা জিতুক’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রেফারিং বিতর্ক, ভিএআর, ভ্রমণজনিত ক্লান্তি, ঠাসা সূচি থেকে শুরু করে দলের মানসিকতা—সব বিষয়েই কথা বলেছেন তিনি।কানসাসে অনুশীলন শেষ করে সংবাদ সম্মেলনে আসেন স্ক্যালোনি। সেখানে আর্জেন্টিনার প্রতি রেফারিদের কথিত পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি দৃঢ় […]

চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় পরিচালিত এ কার্যক্রমে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।শুক্রবার (১০ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে […]