ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি উপঢৌকন গ্রহণ কি জায়েজ?

আধুনিক চিকিৎসাব্যবস্থার একটি উদ্বেগজনক অনৈতিক দিক হলো, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব কিংবা ওষুধ কোম্পানির পক্ষ থেকে ডাক্তারদের কমিশন, উপঢৌকন ও বিভিন্ন আর্থিক সুবিধা প্রদান করা। শরিয়তের দৃষ্টিতে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। কারণ এখানে রোগীর আস্থা, চিকিৎসকের পেশাগত আমানতদারিতা এবং মানুষের সম্পদের হক জড়িত, যা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার পথকে সুগম করে। অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ […]
অডিটের ভয় দেখিয়ে চলছে প্রতারণা, এনবিআরের সতর্কতা

কর নথি অডিটে পড়েছে এমন তথ্য দিয়ে করদাতাদের কাছে অজ্ঞাত মুঠোফোনে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। চক্রটি অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন কৌশলে করদাতাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে এমন বিষয়ে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৫ জুলাই) এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব বলেন, […]
জুনে সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত

জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৭২টি। এসব ঘটনায় ৪৩৮ জন নিহত এবং অন্তত ৫৬১ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৪৪ ও শিশু ৫৬। একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় […]
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় সাতগড়-হরিণা সড়ক সংযোগ এলাকায় আবারও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ রবিবার (৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। এসম মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। বিস্তারিত আসছে…
ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় ‘বাংলা কিউআর’

শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের সময় বিকাশ, নগদ, রকেট অথবা অনলাইন ব্যাংকিং সেবার আলাদা আলাদা কিউআর কোড খোঁজার দিন শেষ। এখন একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই যেকোনো গ্রাহক ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ থেকে অর্থ পরিশোধ করতে পারবে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ ব্যবহার করে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে অনুযায়ী, গত ৩০ […]
চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহসহ ৩ লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেলের মধ্যে এই তিনটি লাশ উদ্ধার করা হয়। এক দিনে তিন লাশ উদ্ধারের ঘটনায় উপজেলাজুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সর্বশেষ শনিবার […]
চবিতে কনসার্টে ধূমপান, আয়োজক ও শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যান্ড সোসাইটির উদ্যোগে আয়োজিত কনসার্টে ধূমপানকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে আয়োজক ও এক শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সন্ধ্যার দিকে কনসার্ট চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে৷ ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম আব্দুল মুমিন তানভীর। তিনি […]
চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চট্টগ্রাম নগরীর বন্দর থানার দুমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের […]
এমবাপ্পেকে থামাবে কে?

বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের গোলবন্যা যেন থামছেই না। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোয় পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন এই ফরোয়ার্ড। সেই সঙ্গে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ১৯ নম্বরে। ফলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির রেকর্ড থেকে এখন তিনি মাত্র এক গোল দূরে। রবিবার প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচের ৭০ মিনিটে বদলি খেলোয়াড় […]
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি কোনও অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য কোনও বিশেষ আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার (৫ জুলাই) জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন […]
