দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ হাজি

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৩২ হাজার ৮৫৬ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ৮৫টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করে। রবিবার (৩০ জুন) ভোরে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে আরও বলা হয়, চলতি বছর […]
ক্যানবেরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গতকাল উদযাপিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী। এতে প্রবাসী বাংলাদেশি সংগীত ও নৃত্য শিল্পী, বাংলাদেশ হাইকমিশনের সদস্য ও তাদের পরিবারসহ শিশু-কিশোররা অংশগ্রহণ করে। সংগীত সংগঠন জলসা ক্যানবেরার সহযোগিতায় এবং অস্ট্রেলিয়ার রাজধানীর ক্যানবেরা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় একক ও দলীয়ভাবে রবীন্দ্র ও নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। এসময় বক্তৃতা করেন […]
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না: সংসদে প্রধানমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, কেউ বাঁচতে পারবে না। দুর্নীতির সঙ্গে যিনিই জড়িত থাকুক না কেন, আমরা ছাড় দেব না।’ শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। […]
চট্টগ্রামের যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের নির্মাণকাজের জন্য রবিবার নগরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৯ জুন) কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার দুপুর ১২ট থেকে রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ চলার সময় […]
দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা, চট্টগ্রামে সকাল থেকে ভারী বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আজ রোববার সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে। নগরের বেশ কিছু স্থানে অল্প পনিতে সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহনের গতি কমে গেছে। ফলে সেসব স্থানে যানজট তৈরি হয়েছে। তবে আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় তীব্র বৃষ্টির মধ্যেও যানবাহনের সংখ্যা বেশি দেখা গেছে সড়কে। […]
