চট্টগ্রাম কারাগারে পাঠানো হলো আরও ৩০ কেএনএফ সদস্য

বান্দরবান: দ্বিতীয় দফায় বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩০ জন সদস্যকে। শনিবার (২৯ জুন) সকাল ১০টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। বান্দরবান জেলা কারাগারের জেলার মো. জান্নাত-উল-ফরহাদ জানান, বান্দরবান জেলা কারাগারে স্থান সংকুলান না হওয়ার কারণে গ্রেপ্তার কেএনএফ সদস্যদের […]
বৃষ্টিতেও দ্রুতগতি, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি
চট্টগ্রামে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দ্রুতগতিতে থাকায় একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়েই উল্টে যায় যাত্রীবাহী বাসটি- এমনটিই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, চট্টগ্রাম থেকে ফেনীগামী বাসটি দ্রুতগতিতে ছুটে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও আরো অন্তত ১৪ জন আহত […]
স্বাধীনতার ইতিহাস শিশুদের জানাতে হবে
স্বাধীনতার ইতিহাস শিশুদের জানাতে হবে ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, বিভিন্ন অনুদানের মধ্য দিয়ে দারিদ্র্য হ্রাস, শিক্ষার্থীদের জন্য সঠিক শিক্ষা, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণসহ সকল ধরনের উন্নয়নের মধ্য দিয়ে জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে গর্বিত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাঙালির ইতিহাস […]
‘ছাত্রলীগের নেতাকর্মীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে’
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই কথা বলেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ। শুক্রবার (২৮ জুন) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ জাফরগঞ্জ ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলনে প্রধান […]
চট্টগ্রাম বে টার্মিনাল গভীর সমুদ্রবন্দরের জন্য বড় ঋণের অনুমোদন বিশ্বব্যাংকের

বে টার্মিনাল গভীর সমুদ্রবন্দর উন্নয়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে বাংলাদেশকে সহায়তা করছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে গতকাল শুক্রবার ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর সমুদ্রবন্দর নির্মিত হলে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতা-সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির ফলে আমদানি ও রপ্তানি ব্যয় […]
বিয়ে করলে ভালোবাসা থাকে না, বিয়ে করার কী দরকার: নওয়াজ়উদ্দিন
বলিউডে নওয়াজ়উদ্দিন ও আলিয়ার দাম্পত্যজীবনে একাধিকবার সম্পর্কে ভাঙনের গুঞ্জন শোনা গেছে। বহুবার বিচ্ছেদ পর্যন্ত কথা গড়িয়েছে। কিন্তু পরে আবার তারা নিজেদের মান-অভিমান ভুলে সম্পর্ক জোড়া লাগিয়েছেন। আবার ১৪তম বিবাহবার্ষিকী একসঙ্গে পালনও করেছেন। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, নওয়াজ়-আলিয়া দম্পতির একাধিকবার সম্পর্কে ভাঙন ধরেছে। বহুবার বিচ্ছেদের কথা উঠেছে। ডিভোর্সের দ্বারপ্রান্তে পর্যন্ত গেছে। শেষ অবধি পরে আবার […]
ছোটবেলা থেকে একসঙ্গে চলতেন দুই বন্ধু, কবরও হলো পাশাপাশি

ছোটবেলা থেকেই একসঙ্গে চলেন দুজন। চাকরি নিয়েছেন কাছাকাছি জায়গায়। ছুটির দিনে আড্ডায়-গল্পে সময় কাটাবেন বলে বন্ধু শাহাদাত হোসেনের (১৮) বাসায় আসেন ইসমাইল হোসেন (১৮)। শাহাদাত চাকরি করতেন রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদীয়া প্লাজার আজওয়ার টেলিকমে। ওই ভবনের পঞ্চমতলায় বাসা তাঁর। ইকবালের চাকরি পাশের বিনিময় টাওয়ারে। শুক্রবার মার্কেট বন্ধ, তাই বৃহস্পতিবার রাতেই দুই বন্ধু একত্র হন শাহাদাতের বাসায়। […]
