বাঁশখালীতে চাল বিতরণে অনিয়ম, চেয়ারম্যানের নামে মামলা

নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে এক চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে সাংসদ মুজিবুর রহমান সিআইপির ব্যক্তিগত সহকারী মীর মোহাম্মদ নজরুল ইসলাম (৫১) বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম […]

তাইওয়ানের স্বাধীনতা চাইলে ‘মৃত্যুদণ্ড’ দেবে চীন

তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছে চীন। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এ শাস্তি প্রযোজ্য হবে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। বেইজিং গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে […]

ইসরাইলি স্পর্শকাতর স্থাপনার ফুটেজ প্রকাশ হিজবুল্লাহর

হামলা-পাল্টা হামলার মধ্যেই ইসরাইলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নেতানিয়াহুর সরকার যখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, ঠিক তখনই এ ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ। রোববার প্রকাশিত এই ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বলছে, ইসরাইলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ […]

এক বিষয়ে পরীক্ষায় অংশ না নিয়েও জিপিএ–৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ না করেই সে বিষয়ে জিপিএ ৫ পেয়েছে দুই শিক্ষার্থী। চলতি বছর এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে এ ঘটনা ঘটেছে। পরীক্ষা না দিয়ে পাস করা দুই শিক্ষার্থী বাঁশখালীর চাম্বল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। জানা গেছে, বাঁশখালীর চাম্বল […]

আড়াই মাস পর ভ্রমণের জন্য খুলে দেওয়া হলো থানচি

বান্দরবানের থানচিতে সোনালী-কৃষি ব্যাংক ডাকাতিসহ পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র তাণ্ডবের ঘটনায় দীর্ঘ আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রোববার থেকে থানচি উপজেলার পর্যটন স্পটগুলো ভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার কারণে নাফাখুম, অমিয়খুম, আন্ধারমানিক, বড়মদক, ছোটমদকের মতো দুর্গম এলাকাগুলোতে ভ্রমণ করা যাবে না। […]

উত্তর কদম রসুল ছাত্র সংসদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাঁশখালী উপজেলায় উত্তর কদম রসুল ছাত্র সংসদের ৭তম মেধাবৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে। এবারও ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ আয়োজন করা হয়। এতে বাঁশখালীর প্রাথমিক, মাধ্যমিক এবং কেজি স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসাসহ ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যেখান থেকে মেধার ভিত্তিতে ৪৪ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ এবং শিক্ষা সামগ্রী […]

সাংবাদিকের মাকে হুমকি ‘তোর ছেলে নিউজ করে দেশ কানা করছে, তোদের বাড়িঘর জ্বালিয়ে দেবো’

চট্টগ্রামের বাঁশখালীতে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম এম. বেলাল উদ্দিন। তিনি একুশে পত্রিকা ও দৈনিক সময়ের আলো’র বাঁশখালী প্রতিনিধি হিসেবে কর্মরত। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ভুক্তভোগী ওই সাংবাদিক বাদী হয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন ছনুয়া ইউনিয়নের […]