টাইমস ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে দেশে দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড, গবেষণা ও সফলতার ভিত্তিতে প্রতি বছর টাইমস এবং কিউএস প্রকাশ করে দুটি আন্তর্জাতিক র্যাঙ্কিং। বুধবার (১২ জুন) সকালে প্রকাশিত ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশন আন্তঃবিশ্ববিদ্যালয় ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে দ্বিতীয় এবং আন্তর্জাতিক তালিকায় ১০০১তম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এসডিজি-১৪ তথা সমুদ্র বিষয়ক কর্মকাণ্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্বের […]
