রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

কারিগরি ত্রুটির কারণে শনিবার থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-পরিচালক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ জানুয়ারি কয়লা সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়েছিল। আনোয়ারুল আজিম জানান, কারিগরি ত্রুটির কারণে শনিবার রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি দ্রুত […]
খুলনায় দুদকের আইনজীবীর লাশ উদ্ধার

খুলনার বটিয়াঘাটার কাজিবাছা নদীসংলগ্ন হ্যাচারির পুকুর থেকে আইনজীবী লুৎফুল কবির নওরোজের (৫৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ছিলেন। রোববার সন্ধ্যায় কাজিবাছা নদীর তেঁতুলতলা রিয়া হ্যাচারির পুকুর থেকে লাশটি উদ্ধার হয়। লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. নুরুল ইসলাম জানান, হ্যাচারির […]
সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে: রিজভী

সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে গণতন্ত্রমনা সব দল কর্মসূচি দিয়েছে। নিশ্চিত হয়েছে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারছেন না। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে খুলনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। […]
খুলনায় বিএনপির সাবেক এমপি মঞ্জুর গাড়িতে হামলা-ভাঙচুর

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে হামলা হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। অন্যদিকে জেলার ফুলতলা উপজেলায় বিএনপির প্রস্তুতি সভা চলাকালে সেখানে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। এ হামলায় ২০-২৫ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন […]
ভোটারশূন্য ভোটকেন্দ্র!

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ৫৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোটকেন্দ্রে দেখা মিলছে না ভোটারদের। বাঘার আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে একজন ভোটারেরও দেখা মেলেনি। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা […]
