টিসিবির ডালের দাম কমেছে ১০ টাকা, বিক্রি শুরু রোববার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামী রোববার (১৬ জুলাই)। বাজারের সঙ্গে সমন্বয় করে টিসিবির ডালের মূল্য ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। একইসঙ্গে নিম্নআয়ের […]
ভারতেই তৈরি হবে টেসলা, দাম পড়বে ২০ লাখ

বহু আলোচনা শেষে অবশেষে ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা নির্মাণের সিদ্ধান্ত নিতে পারে টেসলা। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইলন মাস্কের সংস্থা বছরে পাঁচ লাখ বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষমতাসম্পন্ন একটি কারখানা গড়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়েছে, ভারতে নির্মিত টেসলার গাড়ির আনুমানিক দাম হতে পারে ২০ লাখ টাকা। প্রসঙ্গত, গত কয়েক বছর […]
বিমানে উঠলেই ফ্লাইট মোড অন, গুগলের নতুন ফিচার আসছে

বিমানে উঠলেই স্মার্টফোনে ফ্লাইট মোড চালু করতে ভুলে যান অনেকেই। তাদের এই সমস্যার সমাধান করতে চলেছে গুগল। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের নিজেদের ফ্লাইট মোড চালু করতে হয়। টেক জায়ান্টটি এখন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইট মোড চালু করে দেবে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুগল কানেক্টেড ফ্লাইট মোড নামে একটি পেটেন্ট […]
নিজস্ব এআই প্ল্যাটফর্ম নিয়ে এলেন ইলন মাস্ক

নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর কোম্পানি এক্সএআই চালু করেছেন ইলন মাস্ক। তার লক্ষ্য, এই প্ল্যাটফর্মের মাধ্যমে এআই গবেষণায় একটি নতুন সীমানা তৈরি করা। ইলন মাস্ক একসময় স্যাম অল্টম্যানের সঙ্গে ওপেনএআই কোম্পানি চালু করেছিলেন, যে কোম্পানি গত বছরের শেষ দিকে চ্যাটজিপিটি এনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবটের নতুন দিগন্ত উন্মোচন করে। এই প্রতিষ্ঠান থেকে অনেক আগেই সরে […]
কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় আহত আকাশ মাহমুদ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত আরও ৩ জন সাভারের এনাম মেডিকেলে ভর্তি আছেন। বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এনাম মেডিকেল কলেজের ডিউটি অফিসার ইউসুফ আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। […]
আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি হচ্ছে ২৫ হাজারে!

ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঢাকার ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর ঘর ২৫-৮০ হাজার টাকায় বিক্রি করছে একটি চক্র বলে দাবি এলাকাবাসীর। চক্রটির সদস্যরা প্রধানমন্ত্রীর প্রকৃত উপহারের মালিকের দলিল কৌশলে নিয়ে অপরের কাছেও বিক্রি করছেন বলে জানা গেছে। ধামরাই উপজেলার তথ্য মতে, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নিমার্ণ করা […]
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, সুযোগ আছে বিবাহিতদেরও

বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৫৯তম বিএমএ স্পেশাল, ৫২তম ডিএসএসসি এবং ৩৬তম ডিএসএসসি কোর্সে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক নজরে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ ৬ জুলাই ২০২৩ পদ ও লোক সংখ্যা নির্দিষ্ট নয় চাকরির খবর ঢাকা পোস্ট […]
অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাকে চাকরির সুযোগ, কাজ দুধ সংগ্রহ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক নজরে ব্র্যাকে চাকরি প্রতিষ্ঠানের নাম ব্র্যাক চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ১০ জুলাই ২০২৩ পদ ও লোক সংখ্যা ১টি পদ ও নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন […]
সোয়া ৯ লাখ টাকায় বিক্রি হলো ৩০ কেজির কালো পোপা

বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফ অংশে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি কালো পোপা (স্থানীয় ভাষায় পোয়া) মাছ। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী শামীম আহমেদ মনো নামের এক ব্যবসায়ী শুক্রবার সন্ধ্যায় মাছটি ৯ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন বলে জানিয়েছেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন হাজারী। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার […]
