পুলিশ দেখে মাদক ফেলে পালালেন যুবলীগ নেতা, ছেলে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪৯০ পিস ইয়াবা ও ২ কেজি ১৩ গ্রাম গাঁজাসহ এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দৌড়ে পালিয়েছেন তার বাবা যুবলীগ নেতা জমির উদ্দীন। মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার দুওসুও ইউনিয়নের উত্তর সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জমির উদ্দীন উপজেলার দুওসুও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান […]
মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম

পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান—এটি মুসলিম-অমুসলিম-নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি। ইসলামে আজানের বিশেষ গুরুত্ব রয়েছে। আজান শুনে আজানের জবাব দেওয়ারও রয়েছে বিশেষ গুরুত্ব। আজান শ্রবণকারীরও মৌখিকভাবে আজানের উত্তর দেওয়া সুন্নত।রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যখন তোমরা আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে।’ (বুখারি, হাদিস : ৬১১) আজানের জবাব দেওয়ার পদ্ধতি : আজানের জবাব দেওয়ার পদ্ধতি […]
হজ শেষে দেশে ফিরেছেন ৪৪০৬৭ হাজি, মৃত্যু ১০১

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ৪৪ হাজার ৬৭ জন হাজি দেশে ফিরেছেন। আর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০১ জন হাজি মারা গেছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। তথ্যমতে, […]
মার্কিন প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডেভিড হাসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়াসহ একটি মার্কিন প্রতিনিধিদল কক্সবাজার পৌঁছেছেন। বুধবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে বেসরকারি একটি ফ্লাইটে প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় ইউএনএইচসিআর, আইএমও এবং আরআরআরসি অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসন ও শৃঙ্খলা […]
নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে’ লিপ্ত হয়েছেন অভিযোগ করে শাহবাগ থানায় মামলার আবেদনের পর একই অভিযোগে আরেকটি মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রোববার (৯ জুলাই) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে এই আবেদন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-আইন সম্পদক, […]
নয়াপল্টন-বায়তুল মোকাররমে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

আজ বুধবার (১২ জুলাই) রাজধানী ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। পুলিশের দেওয়া ২৩ শর্তে একই দিনে বৃহৎ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। বুধবার (১২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম […]
‘এ্যাডভান্সড টেকনোলজী সলিউশন এক্সপো ২০২৩’

শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন দেশে উৎপাদন করছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, কম্প্রেসর, ওয়াশিং মেশিন, ওভেন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ অসংখ্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য। এসব পণ্যের আনুষঙ্গিক যন্ত্রাংশের পাশাপাশি পিসিবি, মাদারবোর্ড, মোল্ড অ্যান্ড ডাই, নাট-বোল্ট, স্ক্রুসহ ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও […]
লিভার সুস্থ রাখতে ভূমিকা রাখে যেসব খাবার

নানা অনিয়মের কারণে আধুনিক জীবনে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। এর মধ্যে লিভারের রোগ অন্যতম। বেশ কিছু খাবার আছে, যেগুলো লিভার সুস্থ রাখতে সহায়তা করে। হলুদ লিভার পরিষ্কার করতে সাহায্য করে। সে কারণে প্রতিদিনের খাদ্যতালিকায় দুধ-হলুদ রাখা যেতে পারে। সকালে খালি পেটে কাঁচা হলুদ আর মধু খেলেও উপকার পাবেন। লিভারের জন্য আরেকটি উপকারী খাবার […]
মুগদা মেডিকেলে নিত্যদিনের ‘যুদ্ধ’ লিফটে ওঠা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মো. গফুর মিয়া। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও ভর্তি কার্যক্রম শেষ করে ডেঙ্গু ওয়ার্ডে যাবেন তিনি। লিফটের সামনে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সিরিয়ালে দাঁড়িয়ে আছেন আরও অনেক রোগী ও তাদের স্বজনরা। লিফট নিচ থেকে উপরে গিয়ে আবার ফিরে আসতে সময় লেগে গেল প্রায় […]
ডেঙ্গুতে রেকর্ড ৭ জনের মৃত্যু, শনাক্ত হাজার ছাড়াল

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ১০৫৪ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৬ জন। মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে […]
