দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

চট্টলা ডেক্স:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় নগরের রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জে এম সেন হল পূজামণ্ডপে উপস্থিত হয়ে দুর্গোৎসবের আয়োজন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখানে কিছু সময় বিরতি নিয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

  1. চট্টগ্রাম সফরের আগে একই দিনে রংপুর ও রাজশাহী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ এবং দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। পরে বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর এই সফর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উৎসবের আনন্দ ভাগাভাগির একটি কর্মসূচি হিসেবে গুরুত্ব পাচ্ছে।

সিএক্স/রয়েল